নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ নিহত ৪। ছবি: সংগৃহীত
নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের মা ও দুই মেয়েসহ চারজন নিহত হয়েছেন। নিহত অপরজন হলেন অটোরিকশার চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। নিহতরা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অটোরিকশাচালক রেহান।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বিষয়টির সততা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী বাবর মিয়া জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় অটোরিকশায়য় থাকা ৬ জন যাত্রীর মধ্যে চারজন নিহত হন। বাকি দুজনজন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
